যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। জাহিদুল ইসলাম তমাল (২৬) ২। মোঃ হাবিবকে (৩৮) ও ৩। মোঃ শামীম আহম্মেদ (৩১)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকায় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি