বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের সৃজনশীল গণমাধ্যম ও সংবাদ উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসী নেতৃত্ব তৈরির প্রত্যয়ে চার বছর আগে যাত্রা শুরু করে উইন্ডো একাডেমি। সংবাদ উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। গত চার বছরে প্রতিষ্ঠানটি অসংখ্য তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ সংবাদ উপস্থাপক, সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রতিষ্ঠানটির অন্যতম অর্জন।
এ সময় একাডেমির পথচলার চার বছরের সাফল্য ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব, কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, উইন্ডো একাডেমি আগামী দিনেও আধুনিক সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ ও আত্মবিশ্বাসী গণমাধ্যমকর্মী তৈরিতে কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের প্রেস সচিব (সচিব পদমর্যাদায়) মো. সরওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। প্রতিষ্ঠার চার বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি