ATN News
শিরোনাম
  •  

মুম্বাইয়ের বাড়িতে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি হাসান

         
মুম্বাইয়ের বাড়িতে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি হাসান

মুম্বাইয়ের বাড়িতে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি হাসান

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের বাড়িতে ঘটে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতার কথা সামনে এসেছে। বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা পরিবর্তন করত। এমন দাবি করেছেন অভিনেত্রী নিজেই। শেষ পর্যন্ত অস্বস্তি ও আতঙ্ক থেকে ম্যানিকুইনটি সরিয়ে ফেলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কিছু কিছু জায়গার পরিবেশে তিনি অস্বাভাবিক কিছু অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে তেমন কোনো অভিজ্ঞতা না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যেই অস্বস্তি বোধ করতেন তিনি।

সেই বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন শ্রুতি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।

কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শ্রুতির দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। তার কথায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। শ্রুতির দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

একই সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। তার ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ