শ্রমিক অসন্তোষে কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের বন্ধ ৭টি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
এদিন সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।
সকাল ৭টা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানা ফটকে আসলেও বন্ধের নোটিশ পেয়েই তারা ফিরে যেতে শুরু করেছে। অনেক শ্রমিককে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
এদিকে কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসতে হয়। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে, সরকারও বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন তারা আর আন্দোলন চান না, নিয়মিত কাজে ফিরতে চান।
তারা আরও বলেন, প্রতিদিন সকালে কারখানায় এসে নতুন করে বন্ধ বা ছুটির নোটিশ দেখতে হচ্ছে। আজও এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা পেয়েছেন। এতে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, শিল্প পুলিশ, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিদিনই অনেক কারখানা বন্ধ থাকছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে না।
তিনি বলেন, রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো শিল্প পুলিশের কাছে আসেনি। কারখানা কর্তৃপক্ষ হয়তো আজই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি