ATN News
শিরোনাম
  •  

নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

         
নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুর ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহুর এই প্রস্তাবকে ‘সর্বশেষ ধাপ্পাবাজি’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এমন কৌশলে বিরোধী জোটকে প্রভাবিত করা যাবে না।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, নেতানিয়াহু একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে আলোচনার সময়সূচি আগেই নির্ধারিত রয়েছে। তিনি ঐক্যের কথা বললেও পার্লামেন্টের কার্যক্রমে ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে বিভাজন সৃষ্টি করেছেন।

আইজেনকোট আরও বলেন, নেতানিয়াহুর এসব রাজনৈতিক কৌশল তাঁর ওপর কোনো প্রভাব ফেলবে না।

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন, গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। ওই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অপরদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে যায়।

গাদি আইজেনকোট চাইলে আরবদের সঙ্গে জোট করে এখনই সরকার গঠন করতে পারবেন। সর্বশেষ নির্বাচনের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইজেনকোট সবমিলিয়ে দেড় মাস সময় পাবেন সরকার গঠনের জন্য। এরপরও যদি তিনি ব্যর্থ হন তাহলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।

তবে আরব দলগুলো বলছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে হটাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ