শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, সোমবার মজুরি প্রস্তাব
ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, সোমবার মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব দেবে পোশাক কারখানা মালিকরা। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিতা নেই।
শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি