জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে ৩ কোটি ডলার দিচ্ছে সিআইএফ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ কোটি ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এ অর্থায়নের আওতায় উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, জলবায়ুসহিষ্ণু কৃষির প্রসার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের দাবি তুলেছে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট। ২০৩৫ সালের মধ্যে এ খাতে আন্তর্জাতিক সহায়তা তিন গুণ বাড়ানোর আহ্বান জানিয়েছে জোটটি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশগ্রহণ শেষে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন কৌশল, অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর তিন দিনের সফর শেষে বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অগ্রাধিকার ও দাবিগুলো জানাতে আনতালিয়ায় সংবাদ সম্মেলন করে জাতীয় প্রতিনিধিদল। এতে বক্তব্য দেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার সিআইএফের নতুন জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উদ্যোগের আওতায় প্রতিটি দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করতে পারবে।
বাংলাদেশের পাশাপাশি কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন এ সুযোগ পেয়েছে। এ ছাড়া মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক প্রকল্পও নির্বাচিত হয়েছে।
সিআইএফের তথ্য অনুযায়ী, কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে ২৫টি প্রস্তাব বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। কৃষি, খাদ্য ও পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এসব অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে।
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়। অ্যারাইজ কর্মসূচির সম্ভাব্য অর্থায়নে উপকূলীয় প্রতিরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজনমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
অন্যদিকে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে।
তিনি জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক গতিধারার তুলনায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে এ হ্রাসের পরিমাণ আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বাড়ানো সম্ভব।
জলবায়ু অর্থায়নের বিষয়ে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে সহজ শর্তে সরাসরি অর্থপ্রাপ্তি এবং দ্রুত তহবিল ছাড়ের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানো এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জলবায়ু ঝুঁকি কমাতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন, খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।
এ ছাড়া ন্যায্য জ্বালানি রূপান্তর, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি