মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে ফিরল কেরানীগঞ্জের হারানো ফোন
ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন হাতবদল হয়ে চলে গিয়েছিল সুদূর মালয়েশিয়ায়। দীর্ঘ আড়াই বছর পর প্রবাসীর হাত ধরে দেশে ফেরা সেই ফোনটি অবশেষে চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে প্রকৃত মালিক মামুনের হাতে ফোনটি তুলে দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের ব্যবহৃত ‘শাওমি রেডমি নোট ১২’ মডেলের ফোনটি হারিয়ে যায়। পরদিনই তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে দীর্ঘদিনেও কোনো হদিস না মেলায় ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন মামুন।
সম্প্রতি এএসআই সুজেল মিয়ার প্রচেষ্টায় ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মামুন। এর কয়েক দিনের মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, কেরানীগঞ্জ থেকে হারানোর পর একটি পাচারকারী চক্রের মাধ্যমে ফোনটি মালয়েশিয়ায় চলে যায়। সেখানে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন ব্যবহার করেন। সম্প্রতি ওই প্রবাসী ছুটিতে দেশে ফিরলে ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটির অবস্থান চাঁদপুরে শনাক্ত হয়। পরে সেখান থেকে ফোনটি উদ্ধার করে কেরানীগঞ্জে নিয়ে আসা হয়।
হারানো ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত মামুন বলেন, ‘দীর্ঘদিনেও সন্ধান না পেয়ে ফোনটি পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। এএসআই সুজেল মিয়ার সাফল্যের কথা শুনে যোগাযোগ করার কয়েক দিনের মধ্যেই তিনি ফোনটি উদ্ধারের খবর দেন। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আড়াই বছর পর প্রিয় ফোনটি হাতে পেয়ে আমি ভীষণ আনন্দিত।’
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, ‘হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের মুখে হাসি ফোটাতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। কোনো প্রচারের আশায় নয়, পেশাগত দায়বদ্ধতা থেকেই কাজটি করি। এই থানায় কর্মরত অবস্থায় এ পর্যন্ত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।’
রিপোর্ট : শাহিন গাজী /সা.সি