ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২৩ জনের
ভারতের আসাম রাজ্যের কাজীরাঙ্গায় কনটেইনার ট্রাক ও একটি মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার (১৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাজীরাঙ্গার রঙ্গাজান এলাকায় একটি মিনিবাস দ্রুতগতিতে এসে কনটেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অনেক যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় গোলাঘাটের জ্যৈষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমরা প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পেয়েছি। আমরা সবাই স্পটে আছি। বাসের ভেতর থেকে দেহগুলো বের করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে যাচ্ছে।”
দুর্ঘটনা বাস চালকের কারণেই ঘটেছে এমনটা জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেছেন, “বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। পার্কের কাছে যে গতিসীমা ছিল, চালক সেটি ভঙ্গ করেছেন। আমরা মনে করছি বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে।”
আহতদের কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ খারাপ।
সূত্র: এনডিটিভি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি