ATN News
শিরোনাম
  •  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

         
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ডভ্যান বিকল হওয়ায় কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী গাড়ির চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান অচল হয়ে পড়ে। এতে কুমিল্লাগামী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পেছনে গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে গজারিয়ার অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে তৈরি হয় দীর্ঘ সারি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেতুর ঢালে ভারী যানবাহন চলাচলের পথে কাভার্ডভ্যানটি বিকল হওয়ায় এই পরিস্থিতির উদ্ভব হয়। পরবর্তী সময়ে গাড়ির সংখ্যা বাড়তে থাকায় ভোগান্তি আরও তীব্র হয়। বিভিন্ন স্থানে থেমে থেমে চলতে থাকে পরিবহন।

শাহাবুদ্দিন নামের এক বাসযাত্রী বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। কিন্তু মহাসড়কে যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।’

একই দুর্ভোগের কথা জানান ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু। তিনি বলেন, গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকে যানজটে আটকে আছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতেই তার প্রায় দেড় ঘণ্টা লেগেছে।

আরেক ট্রাকচালক শাকিল মিয়া জানান, জালামদি এলাকা থেকে যানজটে পড়েছি। আনারপুরা বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ