বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৩ নভেম্বর)। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্ট সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে আজও পাঠক-দর্শকের হৃদয়ে বেঁচে আছেন এই কিংবদন্তি।
সহজ ভাষায় মানুষের জীবনের গভীর অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিষণ্নতা ও হাস্যরস তুলে ধরার অসাধারণ দক্ষতা ছিল হুমায়ূন আহমেদের লেখার প্রধান বৈশিষ্ট্য। মধ্যবিত্ত জীবনের চেনা গল্প ও চরিত্রগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যা সহজেই পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার স্বতন্ত্র বর্ণনাশৈলী বাংলা কথাসাহিত্যে তৈরি করেছে আলাদা এক ধারা।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাকে সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’ ও ‘দেয়াল’-এর মতো অসংখ্য জনপ্রিয় গ্রন্থ রচনা করেন তিনি। উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্যসহ বিভিন্ন ধারায় তার রচিত বইয়ের সংখ্যা দুই শতাধিক।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন হুমায়ূন আহমেদ। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাট্যকার হিসেবে তার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি দর্শকের আবেগের প্রতীকে পরিণত হয়েছিল। চরিত্রটির মৃত্যুদণ্ডের প্রতিবাদে দর্শকদের বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনাও বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
তার সৃষ্ট জনপ্রিয় সাহিত্যিক চরিত্র হিমু ও মিসির আলী আজও পাঠকের কল্পনায় জীবন্ত। হলুদ পাঞ্জাবি পরা রহস্যময় ভবঘুরে হিমু এবং যুক্তিবাদী অনুসন্ধানী মিসির আলীর মধ্য দিয়ে তিনি মানুষের মনস্তত্ত্ব, জীবনদর্শন ও সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদের সাফল্য উল্লেখযোগ্য। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। প্রথম চলচ্চিত্রেই তিনি পান ব্যাপক সাফল্য। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটটি বিভাগে স্বীকৃতি পায়। এরপর নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’। সব মিলিয়ে তিনি আটটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার নির্মিত ছবিগুলোতে গল্প বলার নিজস্ব ধরন, মানবিক আবেদন ও সংগীতের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিও পেয়েছেন অসংখ্য। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। এ ছাড়া বিভিন্ন চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বিশেষ করে ‘আগুনের পরশমণি’ তার চলচ্চিত্র পরিচালনার জীবনে এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে আছে।
লেখক ও নির্মাতা পরিচয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের ছিল একাডেমিক জীবনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন।
ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদ দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে চার সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন। পরে ২০০৫ সালে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন এই কথাসাহিত্যিক। তাদের দুই ছেলে নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। পরে গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু বইমেলায় তার বইয়ের প্রতি পাঠকের আগ্রহ, টেলিভিশনে তার নাটকের পুনঃপ্রচার কিংবা চলচ্চিত্রের গান ও সংলাপে ফিরে ফিরে আসে তার উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে পাঠ ও বিনোদনের মাধ্যম; কিন্তু হুমায়ূন আহমেদের সৃষ্টির প্রতি মানুষের ভালোবাসায় ভাটা পড়েনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি