ATN News
শিরোনাম
  •  

পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ২

         
পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ২

পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ২

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের পদ্মা নদীতে ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মার বেড়াচাক্কি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুইজনকে স্পিডবোটে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী এক শিশুর মাথা ফেরিতে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যায় চালক।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে বাল্কহেডটি ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ