জলবায়ু সুশাসনে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে হবে: শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে জেন্ডার - সংবেদনশীল পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পলিসি টু প্র্যাকটিস - স্ট্রেনদেনিং জেন্ডার - রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক আয়োজনটি যৌথভাবে করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।
অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ুবিষয়ক কার্যক্রমের সমন্বয় জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে এটি কাজ করবে।
তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমে জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনার উন্নয়ন এবং অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী। তিনি দেশে জেন্ডার - সংবেদনশীল অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে। বর্তমানে এটি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কাজ চলছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, প্রশিক্ষণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
সিসিজিএপির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জেন্ডার - সংবেদনশীল অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পরিকল্পনা তৈরি করেছে বলে জানান রুবিনা ফেরদৌসী। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। কর্মপরিকল্পনার অগ্রগতি মূল্যায়নের কাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনায় থাকা নীতিগত অঙ্গীকারগুলোকে বাস্তবভিত্তিক খাতওয়ারি কর্মসূচি ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে। এজন্য পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন।
তারা বলেন, অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বরাদ্দের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে জেন্ডার - সংবেদনশীল বাজেট প্রণয়ন, দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অভিযোজন পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের প্রয়োজন এবং অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, জেন্ডার - সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় দেশের সিসিজিএপি একটি কার্যকর কাঠামো হিসেবে ভূমিকা রাখছে। তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা, আন্তমন্ত্রণালয় সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি