হংকং থেকে অবৈধ সিসা আমদানি, গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার ৩
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আমদানিকারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার কর্মকর্তারা জানান, প্রায় দুই মাসের অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবৈধ শিশা আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। একপর্যায়ে গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। ওই চালান সংগ্রহের সময় অতিরিক্ত আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান মেলে।
সম্প্রতি বুধবার (১১ নভেম্বর) রাতে উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে ডিএনসির একটি দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের আস সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর দেখানো মতে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করেন কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব পণ্য সংগ্রহ করেছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় সরবরাহসংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
পরবর্তী সময়ে শাকিলের তথ্যের সূত্র ধরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসান (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা এনে শাকিলের কাছে সরবরাহ করতেন। পরে সেগুলো সোলায়মানের কাছে পৌঁছানো হতো।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমানসহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। সালমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জব্দ করা শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া নিয়ে অধিকতর অনুসন্ধান করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে পণ্যগুলো হংকং থেকে দেশে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের পদ্ধতি এবং বৈধ নথিপত্রের আড়ালে অবৈধ মাদকদ্রব্য প্রবেশ করানো হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
এ ঘটনায় সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা করা হয়েছে। মামলাটি অধিদপ্তরের একজন কর্মকর্তা তদন্ত করছেন। পলাতক সদস্যদের শনাক্ত করার পাশাপাশি অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি