রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৯১, লালবাগে ৬০, উত্তরা বিভাগে ৫৫, মতিঝিলে ৫২, গুলশানে ৫০, ওয়ারীতে ৪৮ এবং রমনায় ২৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে একজন ও গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ অভিযানে তিনটি ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭টি ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি