ATN News
শিরোনাম
  •  

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

         
দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তালিকায় ৩৪২ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৯২ স্কোর নিয়ে তৃতীয় এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি মাত্রাকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন নগরীর বায়ুমানের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং দূষণের মাত্রা সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ