পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা উল্টে আহত ১৪ যাত্রী
চট্টগ্রামের পটিয়ায় মেজবান অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন - সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেছা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০) ও ইরফান (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা মুন্সির বাড়ি এলাকার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা একটি লেগুনায় চড়ে চন্দনাইশের রওশনহাটের উদ্দেশে রওনা হন। সেখানে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
মহাসড়কের পটিয়া মডেল মসজিদ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে সেটি সড়কের ওপর উল্টে যায়। এতে যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ ১৪ জন আহত হন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে। তবে হতাহতের বিষয়ে তিনি নিশ্চিত নন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি