পেট্রোল বোমা হামলার ঘটনায় নুসরাতের বাড়ি পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন সংসদ সদস্যরা। বিকেল ৩টায় জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।
বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় ঘরটিতে আটজন অবস্থান করছিলেন। এতে দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। এজাহারে আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি