স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রেখেই বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করবে সরকার। কুপনভিত্তিক খাদ্য সরবরাহ ও রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল চালুর আগে সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় খাবার দেওয়া হচ্ছে। এই বৃহৎ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমের বিদ্যমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়েও সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন ও কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করা বাস্তবসম্মত হবে না। বরং চলমান পদ্ধতির প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান কার্যক্রমের মোট ২৬টি ক্রয় প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা যাচাই এবং পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে খাদ্য সরবরাহের বিদ্যমান ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান কর্মসূচির দ্রুত পর্যালোচনার প্রস্তাব দেয়। এতে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম সক্ষমতা - এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত দেওয়ার আশ্বাস দিয়েছে ডব্লিউএফপি প্রতিনিধিরা। দ্রুত পর্যালোচনা শেষ করে সুপারিশ উপস্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ডব্লিউএফপি প্রতিনিধিদল জানায়, বিভিন্ন দেশে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী।
প্রতিনিধিদল আরও জানায়, স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিকে সহায়তা করার সুযোগ রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি