বিয়ের পর নতুন জীবনে একসঙ্গে পথচলা শুরু হয় দুজন মানুষের। প্রেম, আনন্দ আর নতুন অভিজ্ঞতার পাশাপাশি এ সময় সামনে আসে নানা অজানা অভ্যাস ও জীবনযাপনের পার্থক্য। এতদিন আলাদা পরিবেশে বেড়ে ওঠা দুজনকে যখন একই ছাদের নিচে সংসার শুরু করতে হয়, তখন দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয় নিয়েও তৈরি হতে পারে মতবিরোধ।
বাসন ধোয়া, খাবারের মেনু ঠিক করা, ঘুমানোর সময় কিংবা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ - এমন তুচ্ছ বিষয়ও কখনো কখনো দাম্পত্যে বিরক্তি ও মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়। তবে এসব মতবিরোধ মানেই সম্পর্কে বড় কোনো সংকট নয়। বরং একে অপরের অভ্যাস বোঝা, সমঝোতা করা এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার অংশ হিসেবেই দেখা যায়। নবদম্পতিদের মধ্যে এমন ছয়টি বিষয় প্রায়ই ঝগড়ার কারণ হয়ে ওঠে।
১. বাসন ধোয়া ও ঘরের কাজের দায়িত্ব
রাতের খাবার শেষে সিংকে পড়ে থাকা একটি প্লেট থেকেই শুরু হতে পারে মনোমালিন্য। একজন হয়তো খাওয়ার পরপরই সব বাসন পরিষ্কার করতে চান, অন্যজনের কাছে পরদিন সকালে কাজটি করাও স্বাভাবিক। এ নিয়ে দুজনের মধ্যে তৈরি হতে পারে বিরক্তি। বিয়ের শুরুর দিকে ঘরের কাজের দায়িত্ব কীভাবে ভাগ হবে, তা অনেক দম্পতির কাছেই স্পষ্ট থাকে না। ফলে প্রত্যেকেই আশা করেন, অন্যজন প্রয়োজন বুঝে নিজে থেকেই দায়িত্ব পালন করবেন। কিন্তু এমন প্রত্যাশা পূরণ না হলে জমতে থাকে অভিমান। এ সমস্যা এড়াতে ঘরের কাজগুলো নিয়ে শুরুতেই আলোচনা করা প্রয়োজন। কে কোন দায়িত্ব পালন করবেন, তা দুজনে মিলে ঠিক করে নিলে অপ্রয়োজনীয় বিতর্ক অনেকটাই কমে আসে।
২. প্রতিদিনের খাবারের মেনু নির্বাচন
‘আজ কী খাওয়া হবে?’—প্রশ্নটি শুনতে সাধারণ মনে হলেও অনেক দম্পতির কাছে এটি প্রতিদিনের বিরক্তির কারণ। একজন হয়তো ঝাল ও মসলাযুক্ত খাবার পছন্দ করেন, অন্যজন চান হালকা খাবার। আবার কারও পছন্দ ঘরে রান্না করা খাবার, অন্যজনের আগ্রহ থাকে বাইরে থেকে অর্ডার করার দিকে। খাবারের পছন্দের পাশাপাশি কে রান্না করবেন, বাজার করবেন কিংবা সাপ্তাহিক মেনু ঠিক করবেন, তা নিয়েও মতবিরোধ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে দুজনের পছন্দকে গুরুত্ব দিয়ে আগেই খাবারের পরিকল্পনা করা ভালো। সপ্তাহের কয়েক দিনের মেনু একসঙ্গে ঠিক করে রাখলে প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার চাপও কমে যায়।
৩. ঘুমানোর সময় ও ব্যক্তিগত অভ্যাস
একই বিছানায় ঘুমানোর অভ্যাস তৈরি করতে অনেক দম্পতিকেই সময় নিতে হয়। কারও পছন্দ অন্ধকার ও ঠান্ডা ঘর, আবার অন্যজন মৃদু আলো জ্বালিয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেউ ঘুমানোর আগে দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, যা সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে। এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে সমস্যা আরও বাড়ে। এ ধরনের পরিস্থিতিতে একে অপরের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া জরুরি। প্রয়োজনে আলাদা কম্বল ব্যবহার, আই মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময় নির্ধারণ করা যেতে পারে।
৪. ঘরের তাপমাত্রা ও শীতাতপনিয়ন্ত্রণ
একই ঘরের তাপমাত্রা একজনের কাছে আরামদায়ক হলেও অন্যজনের জন্য অস্বস্তিকর হতে পারে। কেউ এসির তাপমাত্রা কমিয়ে রাখতে পছন্দ করেন, আবার অন্যজনের কাছে অতিরিক্ত ঠান্ডা অসহনীয়। এ কারণে এসির রিমোট নিয়েও তৈরি হতে পারে মজার সব পরিস্থিতি। একজন তাপমাত্রা কমালে অন্যজন আবার বাড়িয়ে দেন। এভাবে প্রতিদিন চলতে থাকলে সামান্য বিষয়টিও বিরক্তির কারণ হয়ে ওঠে। সমাধানের জন্য দুজনের সহনীয় একটি তাপমাত্রা নির্ধারণ করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হালকা পোশাক বা বাড়তি কম্বল ব্যবহার করলেও সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।
৫. অগোছালো জীবনযাপন ও পরিচ্ছন্নতার অভ্যাস
একজনের কাছে ঘর গুছিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যজন হয়তো প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পেলেই সন্তুষ্ট। বিছানায় ভেজা তোয়ালে ফেলে রাখা, চেয়ারে কাপড় জমিয়ে রাখা কিংবা ঘরের মাঝখানে জুতা রেখে দেওয়ার মতো অভ্যাস থেকে প্রায়ই মনোমালিন্য তৈরি হয়। মূলত পরিচ্ছন্নতা ও গোছানোর বিষয়ে প্রত্যেকের ধারণা এক রকম নয়। তাই নিজের অভ্যাস অন্যের ওপর চাপিয়ে না দিয়ে দুজনের জন্য গ্রহণযোগ্য কিছু নিয়ম তৈরি করা প্রয়োজন।
যেমন - জুতা রাখার নির্দিষ্ট স্থান, ব্যবহৃত কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার ব্যবস্থা করা যেতে পারে। এতে ঘর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি অপ্রয়োজনীয় বিরক্তিও কমবে।
৬. ফোন ব্যবহার ও বিনোদনের পছন্দ
একই ঘরে থেকেও দুজনের মনোযোগ যখন আলাদা পর্দায় আটকে থাকে, তখন সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, কথার মাঝখানে মেসেজের উত্তর দেওয়া কিংবা অবসর সময়ে টিভিতে কী দেখা হবে - এসব নিয়েও মতবিরোধ দেখা দেয়। একজন হয়তো চান দিনের শেষে সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাতে, অন্যজন ব্যস্ত থাকেন সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা পছন্দের অনুষ্ঠান নিয়ে। টেলিভিশনের রিমোট কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়েও কখনো তৈরি হয় ছোটখাটো বিতর্ক। এ ক্ষেত্রে প্রতিদিন কিছুটা সময় ফোন ও অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকা যেতে পারে। দুজনে মিলে গল্প করা, একসঙ্গে খাবার খাওয়া কিংবা পছন্দের কোনো কাজের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়ানো সম্ভব।
নতুন সংসারে মতের অমিল ও অভ্যাসগত পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তবে ছোট বিষয় নিয়ে বারবার বিরোধে না জড়িয়ে একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে ছাড় দেওয়ার মানসিকতা থাকা জরুরি। মনে রাখতে হবে, দাম্পত্য জীবনে সব বিষয়ে একমত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়; বরং মতের পার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে সুন্দরভাবে একসঙ্গে থাকা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি