ATN News
শিরোনাম
  •  

৪-০ গোলের জয়ের পর দুঃসংবাদ, সাফে আর খেলছেন না সাদ

         
৪-০ গোলের জয়ের পর দুঃসংবাদ, সাফে আর খেলছেন না সাদ

৪-০ গোলের জয়ের পর দুঃসংবাদ, সাফে আর খেলছেন না সাদ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে বড় এই জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেয়েছে দল। গোড়ালির গুরুতর চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান এই ডিফেন্ডার। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তার।

ম্যাচ শেষে চোটের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ