আইসিসি র্যাংকিংয়ে ১১৫ ধাপ এগিয়ে, ৬০তম স্থানে হৃদয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৫১১।
গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বড় উন্নতি হয়েছে হৃদয়ের। সিলেট টেস্টে তার অতিমানবীয় ব্যাটিংয়েই ড্রয়ের স্বস্তি পায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৪২ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। সব মিলিয়ে এক টেস্টে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
এদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৩৫, যা ক্যারিয়ারের সর্বোচ্চ।
এই অর্জনের মাধ্যমে টেস্ট র্যাংকিংয়ের যেকোনো বিভাগে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা দশে জায়গা করে নিয়েছেন রহমত।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি