নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, আওয়ামী লীগকে সন্দেহের তির
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে সন্দেহ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ঘটনাটিকে পেট্রল বোমা হামলার মতো বলে উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের ক্ষতিগ্রস্ত বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও একাধিক হুমকি পেয়েছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এই বাড়িতেই তার শৈশব কেটেছে। তার বাবা-মা সংসার করেছেন এবং ছোট ভাই বড় হয়েছে। এটি তার দাদার হাতে তৈরি পৈতৃক বসতবাড়ি। বর্তমানে সেখানে গবাদিপশুর খামারও ছিল।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ পুড়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’
শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।
স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।’
এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয় পরে তারা গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি। তার পাশেই বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সেই বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও গবাদি পশুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকটি ছাগল এবং বেশকিছু মুরগি মারা গেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি