ATN News
শিরোনাম
  •  

তিন দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

         
তিন দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

তিন দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এক সপ্তাহের ব্যবধানে তিন দফা দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজারে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে, গত ৬ নভেম্বর প্রথম দফায় এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তারও আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।

এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ