বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজকীয় পোশাক, ঐতিহাসিক পাগড়ি ও মূল্যবান অলংকারে নজর কাড়লেও এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার গলায় থাকা সবুজ পান্নারহার।
নেটিজেনদের একাংশের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। এর সঙ্গে মাথায় ছিল আকর্ষণীয় পাগড়ি, যাতে যুক্ত করা হয়েছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি। এটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া ঐতিহ্যবাহী সম্পদ বলে জানা গেছে।
কারিনার এই রাজকীয় সাজ ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকারও প্রশংসা কুড়ায়। তবে তার পরনের পোশাক ও অন্যান্য অলংকারের চেয়ে বেশি আলোচনায় আসে গলায় থাকা সবুজ পান্নার হারটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটির গায়ে খোদাই করা হয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াতকে গয়না হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়েই তাদের আপত্তি। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা।
এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি