মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাকবাহী কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যান। এতে গাড়ির চালক ও মেইল গার্ডসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)।
নিহত জসিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে। অপর নিহত রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়। তার বাবার নাম সন্তুস শাব্দাকর।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি