রিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৮৯ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৪ জন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। এর ফলে সৌদি আরবগামী বিপুলসংখ্যক যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
এসব ফ্লাইটের মাধ্যমে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাত্রীদের রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় অবস্থানরত যাত্রীদেরও বহন করা সম্ভব হয়নি। এতে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটনির্ভর ভ্রমণকারীরাও ভোগান্তিতে পড়েছেন।
এর আগে, হুথিদের হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।
এদিকে, একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় সৌদি আরবগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, ছুটি শেষে কর্মস্থলে ফেরা এবং জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা বেশি বিপাকে পড়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি