‘বশির আহমেদ সম্মাননা’য় আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শবনম। প্রয়াত শিল্পীর সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে এই আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। এতে শবনমের পাশাপাশি সংগীত ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন তরুণ ও গুণী শিল্পীকে সম্মাননা জানানো হবে।
১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম। করাচির চলচ্চিত্র অঙ্গনের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষভাগ পর্যন্ত বিস্তৃত ছিল তার বর্ণাঢ্য অভিনয়জীবন। এ সময়ে বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে উর্দু সিনেমায় অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’। এটি তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন এই অভিনেত্রী।
দীর্ঘ অভিনয়জীবনে দুই দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন শবনম। এবারের সম্মাননার মধ্য দিয়ে তার সেই বর্ণাঢ্য কর্মজীবন ও সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি জানানো হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি