সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের বিকাশই প্রকৃত শিক্ষার পরিচয়: রিজভী
পরীক্ষায় ভালো ফল কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষার মানদণ্ড নয়। বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয়ে একজন মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাগত ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং দূরদৃষ্টির বিকাশ ঘটায়। এর মাধ্যমে একজন শিক্ষার্থী সাধারণ চিন্তার গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখে। চাকরি ও আর্থিক সচ্ছলতার জন্য ডিগ্রি প্রয়োজন হলেও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার অন্তর্নিহিত মূল্যবোধ ধারণ করা জরুরি। যে শিক্ষা মানুষের মনে আনন্দ ও উপলব্ধি তৈরি করতে পারে না, তা প্রকৃত শিক্ষার উদ্দেশ্য পূরণ করে না।
শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব প্রসঙ্গে রিজভী বলেন, ছাত্রজীবনে ভালো করার জন্য কিছুটা জেদ বা আত্মপ্রত্যয় থাকা প্রয়োজন। তবে লক্ষ্য অর্জনের পর সেই মানসিকতা অতিক্রম করে আত্মসম্মানবোধ গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। সময়ের পরিবর্তন হলেও সংস্কৃতির চিরায়ত ধারা এখনো অব্যাহত রয়েছে। ইন্টারমিডিয়েটে পড়ার সময় শিক্ষক রুহুল আমিনের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস পড়ার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। শিক্ষকের সাবলীল ও আনন্দময় পাঠদানের স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে বলে জানান।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে পাঠদানকে আনন্দময় করার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষকদের এমন পদ্ধতিতে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনাকে কেবল দায়িত্ব হিসেবে নয়, বরং আনন্দের বিষয় হিসেবেও গ্রহণ করে।
দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সম্ভাবনার বীজ রয়েছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করতে হবে। প্রয়োজনীয় দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি