ATN News
শিরোনাম
  •  

দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

         
দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

দীর্ঘ বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা।

তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর ‘রাজকুমারী’ শিরোনামের গানটিতে শোনা যাবে তাদের কণ্ঠ।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। সামাজিক মাধ্যমে স্টুডিও থেকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিগুলোতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা- দুজনকেই রেকর্ডিংয়ে দেখা যায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ করেন কুমার বিশ্বজিৎ। রেকর্ডিং পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমী। এর আগে ৪ নভেম্বর একই গানে কণ্ঠ দেন কনকচাঁপা।

এই গানের মাধ্যমে প্রায় নয় বছর পর চলচ্চিত্রের প্লেব্যাকে ফিরছেন এই সংগীতশিল্পী। সর্বশেষ ২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর আর কোনো চলচ্চিত্রের গানে তার কণ্ঠ শোনা যায়নি।

দীর্ঘ বিরতির পর বড় পর্দার গানে তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ। পাশাপাশি দেশের দুই জনপ্রিয় শিল্পীর দ্বৈত পরিবেশনা ‘রাজকুমারী’ গানটিকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ