আইআরজিসির পর এবার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জবাবে আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে একই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত এপ্রিল মাসে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল আর্জেন্টিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে মিত্র দেশগুলোকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর বুয়েনস আইরেস ওই সিদ্ধান্ত নেয়। এরই প্রতিক্রিয়ায় এবার আর্জেন্টিনার দুটি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পারস্পরিক প্রতিক্রিয়ার নীতির ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে ইরান। এ সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে। তবে দেশটির স্থলবাহিনীকে এ তালিকার আওতায় আনা হয়নি।
আইআরজিসির বিরুদ্ধে আর্জেন্টিনার আগের পদক্ষেপের পেছনে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। বুয়েনস আইরেসের দাবি, ১৯৯৪ সালে রাজধানীর এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার সঙ্গে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির সংশ্লিষ্টতা রয়েছে। ওই হামলায় ৮৫ জন নিহত হন, আহত হন শতাধিক মানুষ।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির অন্যতম প্রভাবশালী সামরিক প্রতিষ্ঠান। ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা সুরক্ষার পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাহিনীটির।
তেহরানের সর্বশেষ ঘোষণায় দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি এই পদক্ষেপের ফলে ইরান-আর্জেন্টিনা সম্পর্কের অবনতি আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি