সীতার যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি, নির্মাতাদের সমালোচনায় মুকেশ খান্না
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে সীতার যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন ‘শক্তিমান’খ্যাত অভিনেতা মুকেশ খান্না। তার দাবি, বাল্মীকি রচিত রামায়ণে সীতাকে যোদ্ধা হিসেবে উপস্থাপনের কোনো বর্ণনা নেই। তাতাই সিনেমায় সীতার হাতে অস্ত্র তুলে দিয়ে যুদ্ধের দৃশ্য দেখানো মহাকাব্যের মূল কাহিনির সঙ্গে সাংঘর্ষিক।
প্রায় চার হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিতে রাম ও লক্ষ্মণের পাশাপাশি ১৪ হাজার রাক্ষস সেনার বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে। সীতার এমন উপস্থাপন নিয়েই আপত্তি জানিয়েছেন মুকেশ। তার মতে, মহাকাব্যের পরিচিত চরিত্রগুলোকে নতুনভাবে উপস্থাপনের ক্ষেত্রে মূল আখ্যানের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ চরিত্রে অভিনয়ের সম্ভাবনা এবং রণবীর কাপুরের রাম চরিত্রে অভিনয় নিয়েও নিজের মতামত জানিয়েছিলেন এই অভিনেতা। এবার ‘রামায়ণ’-এ সীতার চরিত্রের পরিবর্তন নিয়ে সরব হলেন তিনি।
সীতার যুদ্ধের দৃশ্য প্রসঙ্গে মুকেশ বলেন, ‘এখানে মা সীতাকে অনেকটা ঝাঁসির রানির মতো দেখানো হয়েছে। আমি বাল্মীকির রামায়ণ পড়েছি। কোথাও লেখা নেই যে সীতা যুদ্ধ করছেন। তিনি যোদ্ধা ছিলেন না। তিনি মর্যাদা পুরুষোত্তমের স্ত্রী। তিনি যদি নিজেই যোদ্ধা হতেন, তাহলে রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারতেন। সে ক্ষেত্রে রামকে আর যুদ্ধ করতে হতো না।’
তবে নির্মাতার ব্যাখ্যা ভিন্ন। তার মতে, সীতার মধ্যেও রয়েছে যোদ্ধার সত্তা। ‘অদ্ভুত রামায়ণ’-এর বর্ণনায় তাকে ক্ষত্রিয় রাজকন্যা ও যুদ্ধকুশলী হিসেবে তুলে ধরা হয়েছে। সেই দিকটি বিবেচনায় নিয়েই সিনেমায় চরিত্রটির ভিন্ন রূপায়ণ করা হয়েছে। পরিচালকের বিশ্বাস, সীতার এই নতুন উপস্থাপন ছবির কাহিনিকে আরও সমৃদ্ধ করবে।
নির্মাতার এই যুক্তি অবশ্য মেনে নিতে পারছেন না মুকেশ খান্না। তার ভাষ্য, রামায়ণ বলতে তিনি বাল্মীকি রচিত মহাকাব্যকেই বোঝেন। নির্মাতারা নিজেদের কল্পনা যুক্ত করে মূল কাহিনিতে পরিবর্তন আনছেন, যা গ্রহণযোগ্য নয়। এমনকি অন্য ধর্মের মহাকাব্য নিয়ে কেউ এভাবে পরিবর্তন আনার সাহস দেখাতেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
সীতার চরিত্রের প্রচলিত উপস্থাপন বনাম নতুন ব্যাখ্যা - এই দুই অবস্থানের দ্বন্দ্বে ‘রামায়ণ’ সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এখন দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহলের পাশাপাশি বিতর্কও বাড়ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি