ATN News
শিরোনাম
  •  

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

         
বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে ছিল। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ছিলেন না। ৯ নভেম্বর তারা ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হামজা ও ফারহান দুজনই একাদশে আছেন।

বিশ্বনাথ ঘোষ পরীক্ষিত ডিফেন্ডার। তিনি ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান বিশ্বনাথ। এজন্য আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম। যার একমাত্র গোলেই বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল।

সাফ চ্যাম্পিয়নশীপে প্রতিদিনই অধিনায়কের বদল হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তপু বর্মণ অধিনায়ক হিসেবে এসেছিলেন। ম্যাচের দিন ওয়ার্ম-আপে ব্যথা পেয়ে তিনি ছিটকে যান। তার পরিবর্তে জামাল ভূঁইয়া অধিনায়ক হিসেবে নামেন। আজ হামজা একাদশে ফিরছেন।

এবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেই অধিনায়কের আর্মব্যান্ড পাচ্ছেন হামজা চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তার হাতেই থাকছে নেতৃত্বের দায়িত্ব। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো অধিনায়কত্ব করেননি এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ ( গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরি, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ