খিলগাঁও থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
রাজধানীর খিলগাঁওয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এইচএম ফারুক হোসেন (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন পূর্ব নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি