বাংলাদেশে অপরাধের বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে ব্যাপক প্রাণহানির বিষয় উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জাতিসংঘ। এর মধ্যে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে জাতিসংঘ।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ সময় কয়েক হাজার মানুষ আহত হন।
জাতিসংঘের এই বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে অতীতের সহিংসতার বিচার ও জবাবদিহিতা, অন্যদিকে সব রাজনৈতিক পক্ষের অবাধ রাজনৈতিক অংশগ্রহণের অধিকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি