ATN News
শিরোনাম
  •  

গাবতলীতে বাসের ধাক্কায় নিহত দুই নারী, চালক-সহকারী আটক

         
গাবতলীতে বাসের ধাক্কায় নিহত দুই নারী, চালক-সহকারী আটক

গাবতলীতে বাসের ধাক্কায় নিহত দুই নারী, চালক-সহকারী আটক

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ