বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১১৩। যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৪৪৪।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের নয়াদিল্লি, শহরটির স্কোর ২২৪। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।
এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর রয়েছে চতুর্থ অবস্থানে। ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর সূচক ৩০১ ছাড়ালে বাতাসের মান দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত হয়।
বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সংবেদনশীল ব্যক্তিদের বাইরে অবস্থানের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি।
উল্লেখ্য, আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক তথ্য ও দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে থাকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি