‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতির পাতায় পুরোনো দিন খুঁজলেন পলাশ
দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ে দর্শকের কাছে ধারাবাহিকটি হয়ে উঠেছে ভালো লাগা ও আবেগের এক বিশেষ নাম। এর চরিত্রগুলোও জায়গা করে নিয়েছে অসংখ্য দর্শকের মনে। এবার শুটিং শেষের মুহূর্তে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।
শুটিং শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পলাশ। সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর দিনগুলোর স্মৃতিচারণের পাশাপাশি এই ধারাবাহিকের সঙ্গে নিজের বেড়ে ওঠার গল্প তুলে ধরেছেন তিনি।
কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা জানিয়ে পলাশ লেখেন, এখান থেকেই তাঁর সবকিছুর শুরু। পরিচিত রাস্তা, গাছতলা আর বিকেলের মুহূর্তগুলোর সঙ্গে মিশে আছে অসংখ্য হাসি, গল্প ও স্মৃতি।
পোস্টে তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন এটি ছিল নতুন একটি গল্পের সূচনা। সময়ের সঙ্গে বদলেছে ঋতু, মানুষ ও চারপাশের পরিবেশ। ধীরে ধীরে বড় হয়েছে নাটকটি। সেই সঙ্গে অজান্তেই বড় হয়ে উঠেছেন তিনিও।
পলাশের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ এখন আর কেবল একটি নাটক নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই কাজের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সকাল-রাত, আনন্দ-বেদনা, অভিমান এবং প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত।
আবেগঘন পোস্টে অভিনেতা প্রশ্ন রেখেছেন, এত বছরের স্মৃতি কোথায় জমা রাখবেন, কিংবা এত দীর্ঘ পথচলার গল্প কীভাবে কয়েকটি বাক্যে প্রকাশ করবেন। তাঁর ভাষায়, সবকিছুরই শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।
শেষে বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’
দীর্ঘ নয় বছরের এই পথচলায় ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের কাছে জনপ্রিয়তা ও আবেগের জায়গা তৈরি করেছে। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও কাবিলা চরিত্রসহ নাটকটির নানা মুহূর্ত দর্শকের স্মৃতিতে থেকে যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি