ATN News
শিরোনাম
  •  

এটাই আমার ম্যাটারনিটি শুট: সামান্থা

         
এটাই আমার ম্যাটারনিটি শুট: সামান্থা

এটাই আমার ম্যাটারনিটি শুট: সামান্থা

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বাহারি পোশাক ও নান্দনিক সাজসজ্জা এখন তারকাদের মধ্যে বেশ জনপ্রিয়। বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক অভিনেত্রী এমন ফটোশুটের মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন। তবে প্রচলিত সেই আয়োজনের বাইরে গিয়ে একেবারে ঘরোয়া ভঙ্গিতে নিজের একটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবির সঙ্গে দেওয়া তার মজার ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সামান্থা। সেখানে তাকে সোফায় হেলান দিয়ে শুয়ে পোশাক কিছুটা তুলে পেটের অংশ ক্যামেরার সামনে তুলে ধরতে দেখা যায়। ছবিতে ছিল না কোনো বিশেষ সাজসজ্জা কিংবা পেশাদার ফটোশুটের আয়োজন। বরং একেবারে সাধারণ ও স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ছবিটি তুলেছেন অভিনেত্রী।

ছবিটির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট।’ আর এই একটি মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকের মনে প্রশ্ন, নিছক মজা করতেই কি এমন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী, নাকি প্রচলিত মাতৃত্বকালীন ফটোশুটের আড়ম্বরকে ইঙ্গিত করেছেন তিনি?

এর আগে বলিউড ও দক্ষিণী সিনেমার বেশ কয়েকজন অভিনেত্রী মাতৃত্বকালীন ফটোশুট করে আলোচনায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রাধিকা আপ্তে ও বিপাশা বসু। এসব ফটোশুটে তারকাদের পোশাক, সাজসজ্জা ও ছবি তোলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

সামান্থার পোস্টের পর সেই প্রসঙ্গই আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, অন্য অভিনেত্রীদের এমন আয়োজনকে ব্যঙ্গ করতেই কি নিজের ছবিকে ‘ম্যাটারনিটি শুট’ বলেছেন তিনি? কেউ কেউ জানতে চেয়েছেন, বিশেষ করে কাদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী।

তবে সবাই যে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন, তা নয়। অনেকে সামান্থার সহজ ও স্বতঃস্ফূর্ত উপস্থাপনার প্রশংসা করেছেন। তাঁদর মতে, মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে প্রচলিত আড়ম্বরের বাইরে গিয়ে অভিনেত্রী ছবিটি ভাগ করে নিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ