প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ আহরণে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বৃহৎ বিনিয়োগের চমৎকার ক্ষেত্র ও পরিবেশ বিদ্যমান। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক আর্থিক ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান প্রসঙ্গে তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় তুরস্কের অবিচল সংহতি ও নীতিগত সমর্থনের জন্য তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য মাঠপর্যায়ে তুরস্কের বিভিন্ন মানবিক ত্রাণ কার্যক্রমের জন্য দেশটির জনগণকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক চাপ অত্যন্ত অপরিহার্য। এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামগুলোতে তুরস্ক ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবে বলে তিনি জোরালো আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান আশা প্রকাশ করেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক ভবিষ্যতেও জোরালো কূটনৈতিক ভূমিকা পালন করবে।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত পূর্ববর্তী সাক্ষাতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে অভিনন্দন জানান তিনি।
প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি