ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জন
দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫২ জন। মাসভিত্তিক হিসাবে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৫ জন। এ ছাড়া রাজশাহীতে ২২৯, খুলনায় ২২০, বরিশালে ২১১, চট্টগ্রামে ২০৬, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগী ভর্তির ধারাবাহিকতা এবং মৃত্যুর সংখ্যা ডেঙ্গু পরিস্থিতির ওপর বাড়তি উদ্বেগ তৈরি করছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর গুরুত্ব রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি