মাগুরার শ্রীপুরে রবি মৌসুমে সরিষা ও মসুরের উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার। এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও প্রণোদনাপ্রাপ্ত কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের উপযোগী ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। অন্যদিকে মসুর চাষের জন্য দেওয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন ব্যয় কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রণোদনার বীজ ও সার ব্যবহারের মাধ্যমে সরিষা ও মসুরের ফলন বাড়বে বলে আশা করা হচ্ছে। কৃষির উন্নয়নে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবে উপজেলা কৃষি বিভাগ।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারিত হবে এবং স্থানীয় পর্যায়ে ডাল ও তেলবীজের উৎপাদন বাড়বে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি