ATN News
শিরোনাম
  •  

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরুপা

         
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরুপা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরুপা

খুলনার ডাকবাংলায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস। একটি ফ্রিজ কিনে বিনামূল্যে আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ নানা পণ্য পেয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে ওয়ালটনের উপহারের পণ্যগুলো তুলে দেন। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসলে নগরীজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে ১৭ নভেম্বর থেকে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ পরিচালিত হবে। এর অংশ হিসেবে চালু করা হয়েছে হাউজফুল অফার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার। ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের কেনাকাটায় বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। এর কিছুক্ষণ পরেই শতরুপার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে।

হস্তান্তর অনুষ্ঠানে ওই সময়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে শতরুপা বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজে কেনার সুবাদে আমি ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছি। এটা শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। ওয়ালটন ফ্রিজের মান ভালো। দেখতে সুন্দর। দামও হাতের নাগালের মধ্যে। তাই ওয়ালটন ফ্রিজ কিনেছিলাম। ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার মত সাধারণ ক্রেতাদেরকেই ওয়ালটন সত্যি সত্যি উপহার বুঝিয়ে দিচ্ছে- এটা দেখার পর ওয়ালটনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ