মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। উপকূলীয় মাছঘাটগুলোতে বাড়তে শুরু করেছে ইলিশের সরবরাহ ও বেচাকেনা। তবে বাজারে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও কমছে না দাম। ফলে জাতীয় মাছ ইলিশ এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, আকার ও ওজন অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে ছোট-বড় মিলিয়ে অন্তত পাঁচ ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি আকারের মাছের দামই তুলনামূলক বেশি।
বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। তিনটিতে এক কেজি বা তার কিছু বেশি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।
এ ছাড়া চারটিতে এক কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে।
রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে বেশি দামে মাছ কিনতে হওয়ায় খুচরা বাজারে দাম কমানোর সুযোগ নেই বলে দাবি করেন তিনি। পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কিনতে হয়। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন তারা।
অন্যদিকে, বাজারে ইলিশ কিনতে এসে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তাদের অভিযোগ, সাগরে জেলেদের মাছ ধরার ভিডিওতে প্রচুর ইলিশ ধরা পড়ার দৃশ্য দেখা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। মাছের সরবরাহের তুলনায় দামও অনেক বেশি রাখা হচ্ছে।
ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে হলে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি। অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত বাজার তদারকি করতে হবে। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরবরাহ বাড়ার সুফল সাধারণ ক্রেতারা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও মূল্য তদারকি জোরদার করা প্রয়োজন।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ২৯ অক্টোবর মধ্যরাতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি