মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে থেকে সন্দেহজনক এই বস্তুটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলেজের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে কলেজের ৫ নম্বর ভবনের পাশে একটি মিষ্টির প্যাকেট লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেটির ভেতর থেকে ব্যাটারি ও স্প্রিংয়ের মতো অংশ বের হয়ে থাকায় শিক্ষার্থীদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে। বস্তুটির গুরুত্ব বিবেচনা করে পুলিশ সতর্কতার সাথে লাল টেপে মোড়ানো মিষ্টির বাক্সটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি বোমাসদৃশ। তবে এটি প্রকৃতপক্ষে কোনো সচল বোমা বা বিস্ফোরক কি না, তা ল্যাব পরীক্ষা ও বিশেষজ্ঞ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন বলেন, সকাল ৯.১৫ থেকে কলেজের কার্যক্রম চলছিলো। হঠাৎ ১০ টার দিকে শিক্ষার্থীরা আমাকে জানালে আমি এসে দেখি তার পেচানো কিছু একটা পড়ে আছে। সাথে সাথে পুলিশকে খবর দিলে উনারা এসে উদ্ধার করছে। কলেজের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।
মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক মো: আবু বক্কার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছি। সারাদেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য দুষ্কৃতকারীরা আতংক সৃষ্টির উদ্দেশ্য এটা রাখতে পারে। আমরা উদ্ধার করে পরবর্তি যাচাই বাছাই এর জন্য সংরক্ষণ করছি।
ঘটনাকালে কলেজে স্বাভাবিক পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলছিল এবং ক্যাম্পাসে প্রচুর শিক্ষার্থীর উপস্থিতি ছিল।
জনাকীর্ণ কলেজ ক্যাম্পাসের ভেতর এমন বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি