বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ, নতুন সিরিজে রহস্যময় ‘ক্যামেলিয়া’
ওটিটি প্ল্যাটফর্মে আবারও ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-তে অভিনয় করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশিত ফার্স্টলুকে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। অন্য একটি ছবিতে তার পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। ছবিগুলো প্রকাশের পর থেকেই সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’
তিনি আরও জানান, ওটিটিতে থ্রিলার ও মার্ডার মিস্ট্রির কাজ অনেক হচ্ছে। তাই এবার একটু ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এতে দর্শকেরা বিনোদন পাবেন, পাশাপাশি তার নিজের অভিনয়েও যুক্ত হবে নতুন অভিজ্ঞতা।
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
তরুণ অভিনেতা পার্থ শেখ। ফিল্ম-সিরিজে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান।
গান-অভিনয়ে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছেন আরফান মৃধা শিবলু। সিরিজ ঘোষণার ছবিতে তাকে দেখা গেছে বন্দুক হাতে। তাহলে কি চরিত্রটি নিয়ে এখনই কিছু ধারণা করে নেবে দর্শক? উত্তরে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। শিগগির এটি মুক্তি পাবে চরকিতে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি