ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে ফের শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগ

         
গাজীপুরে ফের শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে ফের শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে রাস্তার পাশে পার্কিং করে রাখা আরও একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি একটি কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ভোরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে একটি বাস পার্কিং করা ছিল। বাসটি কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহার করা হতো।

তিনি জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ