ডিএনসির অভিযানে ১,৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল ও ১০ লিটার মদ উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার চেয়ারম্যানব্রিজের পূর্ব পাশে বালু নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর সহকারী পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৭টি ড্রামে সংরক্ষিত মোট ১,৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) এবং ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মানিক নামীয় এক ব্যক্তি উক্ত স্থানে চোলাই মদ তৈরির কাঁচামাল প্রস্তুত ও সংরক্ষণ করে চোলাই মদ উৎপাদন এবং এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। অভিযানকালে অধিদপ্তরের কর্মকর্তা ও ফোর্সের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তাকে ধাওয়া করা হলেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মালামাল পচনশীল, দুর্গন্ধযুক্ত ও পরিবহনের অনুপযোগী হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ২৯(৩) ধারা মোতাবেক বিধি অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ঘটনায় পলাতক মানিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি