ATN News
শিরোনাম
  •  

সংসদ সদস্য বাবুর পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

         
সংসদ সদস্য বাবুর পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

সংসদ সদস্য বাবুর পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পিতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

আজ সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ