সার ডিলার নিয়োগ বাতিল নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার
সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি